ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আমরা অবৈধ পুশইন-পুশব্যাকের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীর প্রতিষ্ঠানের ঋণখেলাপি হওয়ায় খুরশীদ আলমের চেয়ারম্যান পদে বাধা নেই নির্বাচন নয়, বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি অনুসন্ধানে এসেছে আইসিসির প্রতিনিধি দল হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন টানা পাঁচ হার শেষে স্কটল্যান্ডকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে চীনের অভিনন্দন ইসলামী ব্যাংক নিয়ে জোরজবরদস্তির ফল ভালো হবে না: ডা. শফিকুর রহমান জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক শান্তি, মানবাধিকার, টেকসই উন্নয়ন
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক শান্তি, মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ভাষণে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের আস্থা ও সমর্থনের ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দায়িত্বটি তিনি আন্তরিকতা, বিনয় ও দায়বদ্ধতার সঙ্গে পালন করবেন বলেও আশ্বাস দেন।


নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন দেশের জনগণ, নিজের টিম এবং আন্তর্জাতিক মহলের শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইতিবাচক ও গঠনমূলক প্রচারণারও প্রশংসা করেন। বক্তব্যে তিনি বলেন, বিশ্ব বর্তমানে নানা সংকটময় সময় অতিক্রম করছে। বিভিন্ন অঞ্চলে সংঘাত, মানবিক বিপর্যয়, উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা, মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং আর্থিক চ্যালেঞ্জ আন্তর্জাতিক ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।


এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তি ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় দেশটি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, সংঘাত প্রতিরোধ, কূটনৈতিক সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়সীমার আগে অনেক লক্ষ্য এখনও অর্জিত হয়নি। এ অবস্থায় সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের গতি বাড়ানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া উন্নয়ন অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনার স্থিতিশীলতা, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার এবং নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন নবনির্বাচিত সভাপতি। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নের জন্য গৃহীত আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেও তিনি জোর দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ