ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশের একটি আলোচিত ‘বড় হত্যাকাণ্ড’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন,
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:২৬ সময়
হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: মমতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশের একটি আলোচিত ‘বড় হত্যাকাণ্ড’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় আয়োজিত এক ধরনা কর্মসূচি থেকে তিনি দাবি করেন, ওই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি অবগত এবং এর সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের যোগসূত্র রয়েছে বলেও ইঙ্গিত দেন। মমতা ব্যানার্জী আরও বলেন, বাংলাদেশের ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেপ্তার করে।


তার অভিযোগ অনুযায়ী, সেই গ্রেপ্তারের ঘটনা যেন প্রকাশ্যে না আসে, সে বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ব্যক্তিগতভাবে ফোন করে অনুরোধ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ফোনে তাকে বলা হয়, বিষয়টি যেন বাইরে না জানানো হয়। তিনি বক্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, “কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কার নাম বের হয়েছিল—আমি সব জানি। পরিস্থিতির কারণে অনেক তথ্য প্রকাশ করছি না।”


মমতা ব্যানার্জী আরও দাবি করেন, বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে এবং ভদ্রতার খাতিরে তিনি অনেক তথ্য গোপন রেখেছেন, যাতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হয়। তার এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক ইস্যুতে এ ধরনের মন্তব্য ঘিরে আলোচনা চলছে বিভিন্ন মহলে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ