ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

আমরা অবৈধ পুশইন-পুশব্যাকের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন ও পুশব্যাকের বিরোধিতা করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ জুন)
  • আপলোড সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
আমরা অবৈধ পুশইন-পুশব্যাকের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন ও পুশব্যাকের বিরোধিতা করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত দিয়ে পুশইনের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে।


তিনি আরও বলেন, কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হন এবং অন্য দেশে অবস্থান করেন, তবে সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তালিকা পাঠিয়ে পরিচয় যাচাই করা যেতে পারে। এরপর আন্তর্জাতিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে এ ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধ সরকারের কাছে নেই বলেও জানান তিনি।


চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার স্বার্থে অভিযান সংক্রান্ত বিস্তারিত আগেই প্রকাশ করা হবে না। আগাম তথ্য ফাঁস হলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ব্যাহত হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী চক্রের আস্তানা থাকতে দেওয়া হবে না।


এছাড়া তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাসরত সাধারণ মানুষকে আপাতত উচ্ছেদের পরিকল্পনা নেই। ভবিষ্যতে সরকারি স্থাপনা নির্মাণের প্রয়োজন হলে পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হবে। রাজধানীর একটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম প্রসঙ্গে তিনি বলেন, পোস্টমর্টেম ছাড়া বিচারিক প্রক্রিয়া দুর্বল হতে পারে, তাই এ ধরনের ঘটনায় যথাযথ তদন্তের জন্য তা জরুরি। প্রয়োজনে পরে লাশ উত্তোলন করেও পোস্টমর্টেম করা সম্ভব।


শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তির বিষয়ে তিনি বলেন, অপরাধে জড়িত সবাই আইনের দৃষ্টিতে সমান এবং জামিন দেওয়া আদালতের এখতিয়ার। মোহাম্মদপুরে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা হলেও পরিকল্পিত অভিযান ও নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ আইন সংস্কারের কাজও চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার