ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রথম পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রথম পরিচয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে ভিন্ন দাবি করেছেন মেলানিয়ার এক সাবেক ঘনিষ্ঠ সহযোগী, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। দৈনিক ইত্তেফাকের সূত্রে জানা যায়, সাবেক ব্রাজিলীয় মডেল আমান্দা উঙ্গারো সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও বার্তায় দাবি করেন, বিতর্কিত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় হয়েছিল। তবে এই দাবির পক্ষে তিনি কোনো স্বাধীন বা যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি।


দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে যে ১৯৯৮ সালে নিউইয়র্কের একটি পার্টিতে মডেলিং জগতের পরিচিত ব্যক্তি পাওলো জাম্পোল্লি ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় করিয়ে দেন। কিন্তু উঙ্গারোর দাবি অনুযায়ী, জাম্পোল্লি নিজেই নাকি একসময় তাকে জানিয়েছিলেন যে এপস্টেইন এ পরিচয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস বা মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাওলো জাম্পোল্লি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


উল্লেখ্য, আমান্দা উঙ্গারো ও জাম্পোল্লির মধ্যে বর্তমানে পারিবারিক হেফাজত সংক্রান্ত আইনি বিরোধ চলছে, যা এই অভিযোগকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি করেছে। এর আগে চলতি বছরের এপ্রিলে হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্প নিজেই দাবি করেছিলেন, ১৯৯৮ সালে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে আকস্মিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরবর্তীতে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও বলেন, তিনি কখনো এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেননি এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও অবগত ছিলেন না।


অন্যদিকে কিছু প্রকাশিত নথিতে এপস্টেইনের এক সাবেক সহযোগীর বক্তব্যে ট্রাম্প–মেলানিয়ার পরিচয়ে এপস্টেইনের ভূমিকার ইঙ্গিত পাওয়া গেলেও এর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। এদিকে ফাঁস হওয়া অডিওটি নিয়ে অনলাইনেও আলোচনা চলছে। কেউ কেউ এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন। তবে অডিও প্রকাশকারী সাংবাদিক অ্যান্থনি অ্যান্ড্রুস দাবি করেছেন, এটি আসল রেকর্ডিং। সব মিলিয়ে নতুন এই অভিযোগ ঘিরে ট্রাম্প–এপস্টেইন সম্পর্ক নিয়ে পুরনো বিতর্ক আবারও আলোচনায় এসেছে। তবে এখন পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো নিশ্চিত ও স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ