ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন ৯৭ মিনিটে দুর্দান্ত সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

ব্লিংকেনঃ ইসরাইল গাজার বেসামরিক মানুষদের যথাসম্ভব রক্ষায় ব্যর্থ

হামাস জঙ্গিদের দমনে ইসরাইলের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র রবিবার বলেছে, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষার ব্যাপারে ইসরাইলি সেনা চেষ্টা
  • আপলোড সময় : ১১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৪৬ সময়
ব্লিংকেনঃ ইসরাইল গাজার বেসামরিক মানুষদের যথাসম্ভব রক্ষায় ব্যর্থ ছবি: সংগৃহীত
হামাস জঙ্গিদের দমনে ইসরাইলের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র রবিবার বলেছে, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষার ব্যাপারে ইসরাইলি সেনা চেষ্টা করছে বলে ঘোষণা দিলেও তারা সেই কাজে ব্যর্থ হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সিএনএন-এর 'স্টেট অফ দ্য ইউনিয়ন' অনুষ্ঠানে বলেন, বেসামরিক মানুষদের রক্ষা করা জরুরি, তবে ইসরাইলি সেনা গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধ বিরতি চাইছে যাতে গাজায় আরও ত্রাণ দেয়া যায় এবং স্পষ্টভাবে কিছু জায়গা চিহ্নিত করা যেখানে ইসরাইল বেসামরিক মানুষকে আক্রমণ করবে না। ব্লিংকেন এবিসি চ্যানেলের 'দিস উইক' অনুষ্ঠানে বলেন, ইসরাইলি সেনার ঘোষণা আর ফলাফলের মধ্যে ফারাক আছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরাইলের বোমাবর্ষণে গত সাত সপ্তাহে ১৭ হাজার্রের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে হামাস জঙ্গিরা ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলায় প্রায় ১২০০ মানুষকে হত্যা করে এবং ২৪০ জনকে জিম্মি করে। হামাসের কাছে এখনও প্রায় ১৪০ জন জিম্মি আছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।
ব্লিংকেন বলেন, সবাই এই যুদ্ধের আশু সমাপ্তি চায় কিন্তু সেটা কখন হবে, সেই সিদ্ধান্ত নেবে ইসরাইল। হামাস তাদের হামলা বন্ধ করতে পারে এবং বাকি জিম্মিদের মুক্তি দিতে পারে।

তবে তিনি বলেন, সেনা অভিযান শেষ হলেও এটা শেষ হবে না। ফিলিস্তিনিদের ইচ্ছার বাস্তবায়ন না হলে ইসরাইলের সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না। যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানেগবি বলেছেন, এ নাগাদ ইসরাইলি সেনা অন্তত ৭ হাজার হামাস জঙ্গিকে হত্যা করেছে, তবে ঐ হিসাব কিভাবে পাওয়া গেল, তা তিনি বলেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী