ঢাকা | |

খুতবার মাঝখানে থেমে গেলেন মসজিদে নববীর ইমাম, দিলেন সতর্কবার্তা

সৌদি আরবের পবিত্র মসজিদে নববি-তে জুমার খুতবার সময় উপস্থিত ফটোগ্রাফার ও ভিডিওগ্রাহকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন ড. সালাহ
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:৫ সময়
খুতবার মাঝখানে থেমে গেলেন মসজিদে নববীর ইমাম, দিলেন সতর্কবার্তা

সৌদি আরবের পবিত্র মসজিদে নববি-তে জুমার খুতবার সময় উপস্থিত ফটোগ্রাফার ও ভিডিওগ্রাহকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন ড. সালাহ আল-বুদাইর। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জুমার খুতবা চলাকালে একপর্যায়ে বক্তব্যে সংক্ষিপ্ত বিরতি দিয়ে তিনি বলেন, ছবি ও ভিডিও ধারণ এমনভাবে করতে হবে যাতে মুসল্লিদের অসুবিধা না হয় এবং ইবাদতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। পবিত্র স্থানে দায়িত্বশীল আচরণের গুরুত্বও তিনি তুলে ধরেন।


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে আখ্যায়িত করেছেন। প্রযুক্তির ব্যবহার ও ইবাদতের পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পবিত্র মসজিদগুলোতে মোবাইল ফোন ও ক্যামেরার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক দর্শনার্থী ও মুসল্লি স্মৃতি সংরক্ষণ কিংবা স্বজনদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে ছবি ও ভিডিও ধারণ করে থাকেন।


তবে ধর্মীয় পর্যবেক্ষকদের মতে, অতিরিক্ত চিত্রগ্রহণ কখনো কখনো ইবাদতের একাগ্রতা ও আধ্যাত্মিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নামাজ, দোয়া বা অন্যান্য ইবাদতের সময় অন্যদের মনোযোগ বিঘ্নিত হওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, স্মৃতি সংরক্ষণ স্বাভাবিক হলেও তা যেন পবিত্র স্থানের মর্যাদা, নীরবতা ও ইবাদতের পরিবেশকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের