ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা রবিন খুদার
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ৩:৮ সময়
৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা রবিন খুদার প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক ডেটা সেন্টার কোম্পানি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউডভিত্তিক সেবার সম্প্রসারণে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


জানা গেছে, ২০৩০ সালের মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে দ্রুত বাড়তে থাকা প্রযুক্তিনির্ভর সেবার চাহিদাকে সামনে রেখেই এই বৃহৎ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা আসে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বিনিয়োগ দেশটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।


বিনিয়োগের সবচেয়ে বড় অংশ বাস্তবায়ন করা হবে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। সেখানে একটি বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারতের বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নের উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় বাজারে পরিণত করেছে। তিনি জানান, সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার পর প্রতিষ্ঠানটি ভারতে বিনিয়োগের প্রতিশ্রুতি আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।


বর্তমানে প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে ডেটা সেন্টার পরিচালনা করছে। সম্প্রতি ভারতের একটি ডেটা সেন্টার উন্নয়নকারী প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে দেশটিতে নিজেদের কার্যক্রম আরও সম্প্রসারণ করেছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে জন্ম নেওয়া রবিন খুদার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার অন্যতম ধনী উদ্যোক্তা হিসেবে পরিচিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প