ঢাকা | |

বাংলাদেশে আসছেন না ট্রাভিস হেড, ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মার্শ

বাংলাদেশ সফরে এসে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে
  • আপলোড সময় : ৮ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৮ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
বাংলাদেশে আসছেন না ট্রাভিস হেড, ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মার্শ

বাংলাদেশ সফরে এসে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছালেও দলে থাকছেন না তারকা ওপেনার ট্রাভিস হেড। এছাড়া চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক মিচেল মার্শ। দলে নেই লেগ স্পিনার তানভীর সাঙ্ঘাও।


আইপিএল শেষ করে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল ট্রাভিস হেডের। তবে ব্যক্তিগত কারণে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে ছুটি নিয়েছেন। অন্যদিকে, গোড়ালির চোট পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারছেন না তানভীর সাঙ্ঘা।তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ম্যাট শর্ট, অলি পিকে এবং টড মারফি।


অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড জানিয়েছেন, শুরুতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই দলেই রাখা হয়েছিল ট্রাভিস হেডকে। তবে ব্যক্তিগত কারণে তাকে ছুটি দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে আবারও হেডকে দলে দেখা যাবে।এদিকে মিচেল মার্শ ওয়ানডে সিরিজে না খেললেও টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া। নির্বাচকদের মতে, চোট কাটিয়ে উঠতে তার আরও কিছুটা সময় প্রয়োজন। তিনি ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করবেন।


ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিচেল মার্শ।বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে থাকলেও, হেড ও মার্শের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার শক্তিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের