ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ ‘মতপ্রকাশের স্বাধীনতার’ পুনরায় সংজ্ঞায়ন দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২ অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা আজাদ কাশ্মীরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৭, আহত ২৩ পুলিশ বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বিশাল সুখবর ৯ শতাংশ সুদে ঋণ পাবেন ছোট ও মাঝারি উদ্যোক্তারা

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তিতে যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তিতে যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। তাঁর দাবি, পুলিশ এখন আগের চেয়ে বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকার জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ ও ২০২৫ সালের অপরাধ পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, বর্তমান সরকারের সময়ে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ নীতিতে বিশ্বাসী। ভালো কাজের স্বীকৃতি এবং মন্দ কাজের জন্য তিরস্কারের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও দায়িত্বশীল করে গড়ে তোলা হচ্ছে।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিআইবি কোনো সরকারি সংস্থা নয় এবং তারা মাঠপর্যায়ের তদন্ত ছাড়া শুধু সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে। তাই এর নির্ভরযোগ্যতা নিয়ে মন্তব্য করা কঠিন।


তিনি জানান, পুলিশ কর্মকর্তাদের মামলা তদন্তের জন্য সরকারি বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে পলাতক ও শৃঙ্খলাভঙ্গকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।


অনুষ্ঠানে মোট ১৫ জন পুলিশ সদস্যকে বিশেষ কৃতিত্বের জন্য সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। প্রত্যেককে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। পাশাপাশি তিনজন নৌ-পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার তদন্ত সংশ্লিষ্ট পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন এবং এসআই অহিদুজ্জামানসহ মিরপুর জোনের কয়েকজন কর্মকর্তা।


এছাড়া দৌলতদিয়া ফেরিঘাটে দ্রুত পদক্ষেপ নিয়ে শতাধিক যাত্রীর জীবন রক্ষায় ভূমিকা রাখার জন্য নৌ-পুলিশের তিন কর্মকর্তা এবং গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পিবিআই মুন্সীগঞ্জের তিন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে