ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত
  • আপলোড সময় : ১২ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১২ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১৯ সময়
৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু ছবি : সংগৃহীত
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ১২টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি। পরে সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিন সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার প্রকোপ শুরু হয়। রাত ১২টার দিকে বনলতা নামের একটি ফেরি যাত্রী ও যানবাহনসহ মাঝ নদীতে আলোক স্বল্পতায় আটকে পড়ে। দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।   

সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার প্রকোপ কমে গেলে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু