ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, আশা বাংলাদেশের

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, দুপুর ৩:০ সময়
প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, আশা বাংলাদেশের

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের বিষয় গুরুত্ব পায়। প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে প্রতিরক্ষা খাতের সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।


বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানকে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার