- হরমুজ প্রণালিতে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এ অভিযানের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং উপকূলীয় কয়েকটি এলাকায় হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি বন্দরনগরী সিরিকেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য প্রকাশ করা হয়েছে।
- প্রথম দফার অভিযানের কয়েক ঘণ্টা পর দক্ষিণ ইরানের জাস্ক ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরবর্তীতে কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এসব ঘটনাকে ধারাবাহিক সামরিক অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে।হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে থাকবে না।
- এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে। তিনি বলেন, এ ঘটনার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অনিবার্য হয়ে উঠেছিল।
- মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে, ইরানের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে ওয়াশিংটনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযান চলমান কূটনৈতিক আলোচনা ভণ্ডুল করার উদ্দেশ্যে নয়; বরং এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ।mহোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে সংঘাত আরও বিস্তৃত আকার নিলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে
- আপলোড সময় : ১০ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
- আপডেট সময় : ১০ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
- বিষয়:
নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।
বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন