ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে লড়তে চান জাপানের কোজো তাশিমা কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো উৎপাদন কমানো বা বন্ধের পরিকল্পনা টেসলার সাইবারট্রাকের মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫

মালয়েশিয়ায় পাঁচ মাসে আটক ৩০ হাজারের বেশি অভিবাসী

চলতি বছরের প্রথম পাঁচ মাসে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:১ সময়
মালয়েশিয়ায় পাঁচ মাসে আটক ৩০ হাজারের বেশি অভিবাসী

চলতি বছরের প্রথম পাঁচ মাসে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। দেশটিতে অবৈধ কর্মসংস্থান, ভিসার অপব্যবহার এবং অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এসব আটক করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান দাতুক জাকারিয়া শাবান। তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত মোট ৩০ হাজার ৮০১ জন বিদেশিকে আটক করা হয়েছে।


ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৩২৪ জন তাদের ভিসা বা প্রবেশ অনুমতির শর্ত লঙ্ঘন করেছেন। তদন্তে দেখা গেছে, অনেকে যে উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন, বাস্তবে তারা ভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশিদের আইন লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে অনুমোদন ছাড়া কাজ করা, বৈধ কাগজপত্র ছাড়া ব্যবসা পরিচালনা এবং ভিসার শর্ত ভঙ্গের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


অভিবাসন আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি অধ্যুষিত এলাকাগুলোতে লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনাও রয়েছে। এ উদ্দেশ্যে একটি বিশেষ তদারকি ইউনিট গঠন করা হয়েছে, যা আইন প্রয়োগ কার্যক্রম আরও শক্তিশালী করবে। পাশাপাশি আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভিসার অপব্যবহার ও অবৈধ কর্মসংস্থানের অভিযোগ বাড়তে থাকায় মালয়েশিয়া সরকার অভিবাসন ব্যবস্থায় আরও কঠোর অবস্থান নিয়েছে। ফলে ভবিষ্যতে বিদেশি কর্মী ও নিয়োগকর্তাদের ওপর নজরদারি আরও বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল