ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

ফের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

ইরানের একাধিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৩৩ সময়
ফের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

ইরানের একাধিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেহরান, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন উদ্বেগ তৈরি করেছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে কোনো ধরনের নৌযান চলাচল স্বাভাবিক থাকবে না বলেও জানানো হয়েছে।


বাহিনীটির দাবি, এই সিদ্ধান্তের ফলে তেলবাহী ট্যাংকারসহ বাণিজ্যিক ও অন্যান্য সব ধরনের জাহাজ চলাচল সরাসরি প্রভাবিত হবে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার গভীর রাতে পরিচালিত হামলাগুলো ছিল ইরানের ধারাবাহিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপ। তাদের দাবি, সাম্প্রতিক পরিস্থিতির জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।


বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় সেখানে অচলাবস্থা সৃষ্টি হলে আন্তর্জাতিক তেলবাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কাও বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা