ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্ষাকালে রান্নাঘরের যেসব ভুলে পেটের অসুখ বয়ে আনে ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রা বাংলাদেশি টাকা প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালির ট্রাফিকের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান দেশ যেন আর কখনোই পরনির্ভরশীল না হয়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে চান না শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ বা মানুষ ঠেলে পাঠানোর ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে চান না শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ বা মানুষ ঠেলে পাঠানোর ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরং তিনি এ বিষয়ে সিদ্ধান্ত ও বক্তব্যের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ওপর বলে উল্লেখ করেন। শুক্রবার (১২ জুন) কলকাতার নিউটাউনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তসংক্রান্ত বিষয়গুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত, তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।


তিনি আরও বলেন, ভারতের বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই নয়, একাধিক রাজ্যের সঙ্গে বিস্তৃত। ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারই গ্রহণ করে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে জমি হস্তান্তর করা হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার জমি হস্তান্তর সম্পন্ন হয়েছে।


তিনি আরও বলেন, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এসব কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। তার মতে, সীমান্ত নিরাপত্তা দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?

প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?