ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স, রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দের গোলরক্ষক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ যুক্তরাষ্ট্রের মাটিতে গোলের পর ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি বিশ্বকাপের ‘অভিষেক’ ম্যাচেই কেপ ভার্দের চমক, আটকে দিলো স্পেনকে স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড ইমানের দুর্দান্ত গোল, এগিয়ে থেকে বিরতিতে মিশর শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন কেপ ভার্দের গোলরক্ষক

সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

সরকারকে বেশি সময় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা.
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান

সরকারকে বেশি সময় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “সময় খুব সীমিত। সময় ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে।” শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।


সমাবেশে তিনি বলেন, সরকারকে গণভোটের রায় মানতে হবে। তাঁর ভাষায়, সরকার যদি স্বেচ্ছায় জনদাবি মেনে না নেয়, তাহলে ১৯৯৬ সালের মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। সে সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সরকার বাধ্য হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, “ভালোয় ভালোয় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না।” তিনি সতর্ক করে জানান, নেতা-কর্মীদের ভয় দেখিয়ে আন্দোলন দমন করা সম্ভব নয়।


তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। “দেশ ও জনগণের প্রয়োজনে আমরা বারবার জেলে যেতে এবং জীবন দিতে প্রস্তুত,” বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদও বক্তব্য দেন। সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, প্রশাসনের ভেতরে একজন প্রভাবশালী মন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্যে ভুল তথ্য রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


তিনি আরও বলেন, বিরোধী দলের বাজেট সমালোচনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। সংসদে বিরোধী মত প্রকাশের সুযোগ নেই দাবি করে তিনি বলেন, “আমরা জনগণের সংসদে, অর্থাৎ রাজপথে চলে এসেছি।” এ ছাড়া তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েছে, যা জনগণের প্রত্যাশার বিপরীত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

প্রথম ম্যাচ ড্র করলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল