ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট কাটিয়ে উঠতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ২:৪৮ সময়
ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট কাটিয়ে উঠতে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এই জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। সাম্প্রতিক অস্থিরতা এবং গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের ফলে সৃষ্ট চাপ সামাল দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


ঈদের পর ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে বিপুলসংখ্যক গ্রাহক তাদের জমাকৃত অর্থ তুলে নিতে শুরু করেন। এর ফলে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে সমস্যার মুখে পড়ে কর্তৃপক্ষ।


একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ সংরক্ষণ অনুপাত বা সিআরআর বজায় রাখতেও ব্যর্থ হয় ব্যাংকটি। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক।


সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থ ব্যাংকটির তাৎক্ষণিক তারল্য চাপ কমাতে এবং গ্রাহকদের সেবা স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল