ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনফান্তিনোর বিপক্ষে ফিফা সভাপতি নির্বাচনে লড়তে চান জাপানের কোজো তাশিমা কক্সবাজারে মাইক্রোবাস থামিয়ে ব্যবসায়ীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো উৎপাদন কমানো বা বন্ধের পরিকল্পনা টেসলার সাইবারট্রাকের মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী এনসিপি থেকে সামান্তার পদত্যাগ, পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া গাজীপুরে ভাঙচুর-নাশকতার অভিযোগে আসামি ৫ হাজারের বেশি গ্রেপ্তার ৭০, তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি টেকনাফে নিহত সেনাসদস্য তিতাসের দাফন ফরিদপুরে সম্পন্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সরকারের উপহার হিসেবে পাওয়া অত্যাধুনিক বোয়িং ৭৪৭-৮ বিমান জনসমক্ষে উন্মোচন করেছেন। ভবিষ্যতে এটি
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, সকাল ৯:৫১ সময়
কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার সরকারের উপহার হিসেবে পাওয়া অত্যাধুনিক বোয়িং ৭৪৭-৮ বিমান জনসমক্ষে উন্মোচন করেছেন। ভবিষ্যতে এটি মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শুক্রবার (১৯ জুন) ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই বিলাসবহুল উড়োজাহাজ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ট্রাম্প বিমানটিকে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী ও বিলাসবহুল বিমান হিসেবে উল্লেখ করেন।


তিনি বলেন, এমন বৈশিষ্ট্যের আরেকটি বিমান তৈরি হওয়া কঠিন। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উড্ডয়ন প্রদর্শনীতে বিমানটি প্রধান আকর্ষণ হিসেবে অংশ নেবে। মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লাল, সাদা ও নীল রঙের নকশা এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংযোজনের কাজ প্রায় শেষ। বর্তমানে বিমানটি চূড়ান্ত পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুত রয়েছে।


তবে বিদেশি সরকারের কাছ থেকে পাওয়া এই উড়োজাহাজকে প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কও দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এতে স্বার্থের সংঘাত ও নিরাপত্তা-সংক্রান্ত প্রশ্ন তৈরি হতে পারে। এসব সমালোচনার জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, করদাতাদের বিপুল অর্থ সাশ্রয় করতে সক্ষম এমন একটি বিনামূল্যের উপহার গ্রহণ না করাই বরং অযৌক্তিক হতো।


প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যবহৃত প্রায় তিন দশক পুরোনো বোয়িং ৭৪৭-২০০ মডেলের পরিবর্তে এই বিমানটি সাময়িকভাবে দায়িত্ব পালন করবে। ২০২৮ সালে নতুন স্থায়ী প্রেসিডেন্টীয় বিমানবহর যুক্ত হওয়ার আগ পর্যন্ত এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল