ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা

১৫ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা সংঘাত শুরুর আগের চেয়েও বেশি শোচনীয় বলে মন্তব্য
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা

১৫ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা সংঘাত শুরুর আগের চেয়েও বেশি শোচনীয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, বিপুল অর্থব্যয়, সামরিক চাপ ও প্রাণহানির পরও অর্জন প্রায় শূন্য। শুক্রবার (১৯ জুন) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শিকাগোতে তাঁর প্রেসিডেনশিয়াল সেন্টার উদ্বোধনের প্রাক্কালে এসব কথা বলেন ওবামা। তাঁর মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর আগের অবস্থানেই ফিরে এসেছে, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে।


তিনি আরও সমালোচনা করে বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার কারণে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ পেয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, শান্তি উদ্যোগের ফলে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে এবং জ্বালানির দাম কমতে শুরু করেছে। তবে তার সাম্প্রতিক সফর স্থগিত হওয়ায় নতুন আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


ইরানের পক্ষ থেকে আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ভবিষ্যৎ আলোচনায় তেহরানের ‘রেড লাইন’ মানতে হবে, অন্যথায় কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে। এদিকে যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ১৫০ থেকে ১৬০ ডলার প্রতি ব্যারেলে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে এক্সন মবিলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সাক্ষাৎকারের শেষভাগে ওবামা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নাগরিকদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল