ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইসরাইলের, সম্পর্ক পুনর্গঠনের চ্যালেঞ্জে আইজেনকট পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজন ও স্থানীয়রা, আহত ৫ বেলিংহ্যামের ভাইসহ টুখেলের ২৫ সদস্যের দলে নতুন দুই মুখ গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

১৭ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার শহরের সদর হাসপাতালের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায়
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, দুপুর ১০:০ সময়
১৭ হাজার পিস ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার শহরের সদর হাসপাতালের সামনে থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) এবং তার স্ত্রী আয়েশা (২৭)।


কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ আলী জানান, সিএনজিযোগে টেকনাফ থেকে আসা ওই দম্পতি সদর হাসপাতাল এলাকায় নামেন। পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতির সময়ই পুলিশ তাদের আটক করে।


তিনি আরও জানান, তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল