ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত শি জিনপিংয়ের প্রতিশ্রুতি— চীন বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি অথচ কেউ অভিনন্দনও জানায়নি’

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন জনসম্মুখের বাইরে থাকা কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসাবিদ অধ্যাপক ডা.
  • আপলোড সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২৭ জুন ২০২৬, দুপুর ২:২৮ সময়
ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন জনসম্মুখের বাইরে থাকা কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসাবিদ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করতে দেখা গেছে। একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে চিকিৎসাবিষয়ক পাঠ দিচ্ছেন তিনি। ডিজিটাল বোর্ডে বিভিন্ন চিকিৎসা-সংক্রান্ত তথ্য প্রদর্শনের মধ্য দিয়ে ক্লাস পরিচালনা করতে দেখা যায় তাকে। জানা গেছে, তিনি নাক-কান-গলা রোগসংক্রান্ত একটি বিষয়ে পাঠদান করছিলেন।


ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক কর্মীও বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানা যায়নি। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অনেক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো তিনিও জনসম্মুখ থেকে সরে যান। এ সময় তার অবস্থান নিয়ে নানা আলোচনা থাকলেও নির্ভরযোগ্য তথ্য খুব কমই পাওয়া গিয়েছিল। সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।


চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী ডা. প্রাণ গোপাল দত্ত দেশের অন্যতম খ্যাতিমান নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন এবং চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদকেও ভূষিত হয়েছেন। পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন