ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে নতুন ইতিহাস লিখেছে ডিআর কঙ্গো। গ্রুপপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, সকাল ৯:৫৭ সময়
ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কঙ্গো

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে নতুন ইতিহাস লিখেছে ডিআর কঙ্গো। গ্রুপপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য কঙ্গোর জন্য সুখকর ছিল না। ম্যাচের ১০ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। উজবেকিস্তানের হয়ে প্রথম গোলটি করেন এল্ডর সমুরোদোভ। সেই গোলের সুবাদে দীর্ঘ সময় এগিয়েও ছিল মধ্য এশিয়ার প্রতিনিধিরা।


তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণ চালিয়ে অবশেষে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে কঙ্গো। স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন ইওয়ান উইসা। সমতার গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে আফ্রিকার দলটি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফিস্তন মায়েলের গোলে এগিয়ে যায় তারা। এরপরও আক্রমণের ধার কমায়নি কঙ্গো। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন উইসা, আর তাতেই নিশ্চিত হয় ৩-১ গোলের স্মরণীয় জয়।


এই জয়ের ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা তিন দলের মধ্যে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে এমন সাফল্যে উচ্ছ্বসিত দেশটির সমর্থকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার