ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

শাহরুখ, আমির, আল্লু অর্জুনদের টপকে শীর্ষে রণবীর সিং, এক সিনেমা থেকেই আয় ৩২৫ কোটি রুপি

পারিশ্রমিক ও আয়ের দৌড়ে শাহরুখ খান ও রজনীকান্তের মতো মহাতারকাদের ছাড়িয়ে ভারতের শীর্ষ উপার্জনকারী অভিনেতা হিসেবে উঠে এসেছেন
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২০ সময়
শাহরুখ, আমির, আল্লু অর্জুনদের টপকে শীর্ষে রণবীর সিং, এক সিনেমা থেকেই আয় ৩২৫ কোটি রুপি

পারিশ্রমিক ও আয়ের দৌড়ে শাহরুখ খান ও রজনীকান্তের মতো মহাতারকাদের ছাড়িয়ে ভারতের শীর্ষ উপার্জনকারী অভিনেতা হিসেবে উঠে এসেছেন বলিউড তারকা রণবীর সিং—এমনই দাবি একাধিক ট্রেড রিপোর্টে। জানা গেছে, আসন্ন চলচ্চিত্র ‘ধুরন্ধর’ থেকে রণবীর সিংয়ের মোট আয় প্রায় ৩২৫ কোটি রুপি হতে পারে। নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে তিনি সিনেমার লভ্যাংশের অংশীদারত্ব এবং ব্যক্তিগত বিনিয়োগের ভিত্তিতে এই আয়ের কাঠামো গ্রহণ করেছেন।


প্রতিবেদন অনুযায়ী, সিনেমার বাজেট বেড়ে যাওয়ায় রণবীর সিং নিজেও এতে অর্থ বিনিয়োগ করেন। ফলে বক্স অফিস আয়ের পাশাপাশি ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট রাইটস ও সংগীতস্বত্ব থেকে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ তার কাছে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে অভিনেতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


বলিউডে সাম্প্রতিক বছরগুলোতে বড় তারকারা পারিশ্রমিকের পরিবর্তে লভ্যাংশভিত্তিক মডেলে কাজ করছেন। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা থেকে শাহরুখ খান বিপুল অঙ্কের আয় করেন। একইভাবে সালমান খান ও আমির খানও একাধিক ব্লকবাস্টার সিনেমা থেকে শতকোটি রুপি আয়ের নজির গড়েছেন। দক্ষিণ ভারতের তারকারাও একই পথে এগিয়ে গেছেন। রজনীকান্ত, আল্লু অর্জুন ও প্রভাসের মতো তারকারাও সাম্প্রতিক সময়ে শতকোটি রুপির বেশি পারিশ্রমিক ও আয় করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।


তবে ‘ধুরন্ধর’ থেকে রণবীর সিংয়ের ৩২৫ কোটি রুপির আয়ের দাবি সত্য হলে তা ভারতীয় চলচ্চিত্রের আয়ের ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কয়েকটি ব্যর্থ সিনেমার পর ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের ক্যারিয়ারে নতুন মোড় আনতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা