ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গণহত্যায় জড়িতদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শীতের ছুটিতে ঘুরে আসতে পারেন দেশের জনপ্রিয় ১০ পর্যটনস্থানে বন্ধ হতে পারে টু-জি নেটওয়ার্ক, অচল হবে পুরোনো বাটন ফোন মানিক মিয়া অ্যাভিনিউতে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, প্রবেশ উন্মুক্ত ‘জয় বাংলা’সহ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪ কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রচলিত পথ এড়িয়ে বিকল্প রুটে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ভারতীয় ভিসার আন্ডারটেকিং ফর্ম সহজ করল হাইকমিশন হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুই তেলের ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় আশার আলো দেখাল এক অলৌকিক উদ্ধার অভিযান। শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১৭ সময়
৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় আশার আলো দেখাল এক অলৌকিক উদ্ধার অভিযান। শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ১৮ দিনের এক নবজাতককে। পরে একই স্থান থেকে উদ্ধার করা হয় তার মাকেও। রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় শহরে ঘটে যাওয়া এই হৃদয়স্পর্শী ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায়, গভীর রাতে আলোর ব্যবস্থা করে ধ্বংসস্তূপের নিচে অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।


দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও শিশুটিকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করার মুহূর্তে উপস্থিত উদ্ধারকর্মী ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। পরে কাপড়ে মোড়ানো শিশুটিকে নিরাপদে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, শিশুটিকে উদ্ধারের প্রায় দেড় ঘণ্টা পর তার মাকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা মাকে চিকিৎসকরা জানান, তার সন্তান সুস্থ রয়েছে এবং তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


চিকিৎসকদের ধারণা, ভূমিকম্পের সময় মা নিজের শরীর দিয়ে সন্তানকে আড়াল করে রেখেছিলেন। ফলে ধসে পড়া কংক্রিট ও ভারী বস্তু থেকেও শিশুটি রক্ষা পায়। চিকিৎসকদের মতে, মায়ের এই আত্মত্যাগই নবজাতকের প্রাণ বাঁচানোর প্রধান কারণ। এরই মধ্যে ভয়াবহ এই ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন হাজারো মানুষ এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। এই ভয়াবহ দুর্যোগের মধ্যেও নবজাতক ও তার মায়ের জীবিত উদ্ধারের ঘটনা ভেনেজুয়েলার মানুষের জন্য এক বিরল আশার বার্তা হয়ে এসেছে।


সূত্র: এএফপি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল