ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ৫ ঘণ্টা পর জাহিদের মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন

ঘানার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে নকআউটে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের শুরুটা হার দিয়ে হলেও শেষটা দারুণভাবে রাঙিয়েছে ক্রোয়েশিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:৭ সময়
ঘানার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে নকআউটে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের শুরুটা হার দিয়ে হলেও শেষটা দারুণভাবে রাঙিয়েছে ক্রোয়েশিয়া। গ্রুপপর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ইউরোপের শক্তিশালী দলটি। এই জয়ের মাধ্যমে গ্রুপ রানারআপ হিসেবে শেষ ষোলোর টিকিট কেটেছে ক্রোয়াটরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। ম্যাচের ৩১ মিনিটে পেতার সুইচের দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট ঠেকানোর কোনো সুযোগ পাননি ঘানার গোলরক্ষক। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া।


দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঘানা। একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা মিলছিল না। তবে ৭৩ মিনিটে অবশেষে সমতায় ফেরে আফ্রিকার প্রতিনিধিরা। ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগে ডেরিক লুকাসেনের দুর্দান্ত ভলিতে জালে বল জড়ায়। দীর্ঘ ভিডিও পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।


সমতায় ফেরার পর ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছে যায়। কিন্তু শেষ হাসি হাসে ক্রোয়েশিয়াই। ৮৩ মিনিটে অধিনায়ক লুকা মদ্রিচের কর্নার থেকে নিকোলা ভ্লাসিচের হেড পোস্টে লেগে জালে জড়িয়ে গেলে আবারও এগিয়ে যায় তারা। শেষ মুহূর্ত পর্যন্ত ঘানা সমতায় ফেরার চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া এবং নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার