ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদসহ আটক ৪

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী মো.ইউনুস প্রকাশ মাষ্টারসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
  • আপলোড সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:১৬ সময়
রোহিঙ্গা ক্যাম্পে গোলাবারুদসহ আটক ৪ ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী মো.ইউনুস প্রকাশ মাষ্টারসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, ২টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড বিদেশী পিস্তলের কার্তুজ, ৫টি এলজি’র কার্তুজ, বড় ককটেল ৫টি, ছোট ককটেল ৮টি, ৪টি স্মার্টফোন, ২টি পকেট নোটবুক, ২টি হিসাবের খাতা, ও ৪৪ পৃষ্ঠাযুক্ত হিসাবের লিস্ট খাতা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিব আহম্মদের ছেলে ইউনুস প্রকাশ মাস্টার (৩৭), উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেব এর ছেলে মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮), উখিয়ার লম্বাশিয়া ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসু মিয়ার ছেলে এনায়েত উল্ল্যাহ (২৬)ও উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহমানের ছেলে মো. জাবের প্রকাশ আমানুল্লাহ উল্ল্যাহ (২৭)। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিকালে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সুত্রে থেকে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপগুলো মধ্যে আরসার আধিপত্য বিস্তার ব্যাপক হারে বৃদ্ধির জন্য গতকাল রাতে তারা বড় ধরণের একটি নাশকতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃত মাস্টার ইউনুস এর নেতৃত্বে থাকা আরসার অন্যান্য সদস্যরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা, নাশকতা সৃষ্টি, অরাজকতা ও সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, হামলা, ভয়-ভীতি প্রদর্শনসহ খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকে। তাদের নাশকতায় শরণার্থী শিবিরের শরণার্থীরা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। তাদের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য পার্শ্ববর্তী দেশ হতে দূর্গম সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধ পথে অস্ত্র-গোলাবারুদ ও নাশকতার জন্য ব্যবহৃত বিস্ফোরক সংগ্রহ করত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু