ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ‘চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে’ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট আজ থেকে কার্যকর হয়েছে। তিন
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৬, দুপুর ১০:২৩ সময়
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর

জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট আজ থেকে কার্যকর হয়েছে। তিন সপ্তাহব্যাপী আলোচনা, সমালোচনা এবং একাধিক সংশোধনীর পর কণ্ঠভোটে অনুমোদিত হয় দেশের ৫৫তম জাতীয় বাজেট। এটি চলতি মেয়াদে নির্বাচিত সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আগামী কয়েক বছরে অর্থনীতি পুনরুদ্ধার, স্থিতিশীলতা অর্জন এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।


সংসদীয় আলোচনার পর বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে করমুক্ত আয়সীমা বৃদ্ধি অন্যতম। পাশাপাশি ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর জমার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। আবাসন খাতে বিতর্কিত কিছু সুবিধাও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর ব্যবস্থায় কিছু স্বস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করতে কয়েকটি নতুন কর ও শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে সরকার।


নতুন বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকার কাছাকাছি। এর বড় অংশ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য অনুযায়ী, নতুন অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হবে। এজন্য কৃষি, শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যয় অনুমোদন করা হয়। বিরোধী দলের পক্ষ থেকে বিপুল সংখ্যক ছাঁটাই প্রস্তাব উত্থাপন করা হলেও সেগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে নির্দিষ্টকরণ বিল পাসের মাধ্যমে বাজেট আনুষ্ঠানিক অনুমোদন পায়। অর্থনীতিবিদদের মতে, উচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধি অর্জন—এই তিনটি বিষয়ই নতুন অর্থবছরে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ

মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ