ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

নিজেদের মাঠে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে লড়াইয়ের আভাস দিলেও বিরতির পর পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

নিজেদের মাঠে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। প্রথমার্ধে লড়াইয়ের আভাস দিলেও বিরতির পর পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এর ফলও পেয়ে যায় দ্রুত। নবম মিনিটে চার্লস ডি কেটেলারার নিখুঁত ফিনিশে এগিয়ে যায় ইউরোপের দলটি। শুরুতেই গোল হজম করলেও হাল ছাড়েনি যুক্তরাষ্ট্র।


৩১তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে মালিক টিলম্যান গোল করে ম্যাচে সমতা ফেরান। স্বাগতিক সমর্থকদের মধ্যে তখন নতুন করে আশার সঞ্চার হয়। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সমতা ফেরানোর মাত্র দুই মিনিট পরই আবারও জ্বলে ওঠেন চার্লস ডি কেটেলারা। নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম।


বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় বেলজিয়াম। ৫৭তম মিনিটে মার্কিন গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হান্স ফানাকান সহজেই তৃতীয় গোল করেন। এরপর যুক্তরাষ্ট্র চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু গোল করে স্বাগতিকদের শেষ আশা ভেঙে দেন। তার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের। এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইউরোপের শক্তিশালী দলটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা