ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

বিশ্বকাপে থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এই পরাজয়ের পরই জাতীয় দলের
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৩ সময়
বিশ্বকাপে থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এই পরাজয়ের পরই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্টিনেজ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় দায়িত্বে আর থাকার কোনো যৌক্তিকতা দেখছেন না বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সময় তার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ শিরোপা জেতা। কিন্তু সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় এখানেই নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।


তিনি বলেন, বিশ্বকাপ জয়ের উদ্দেশ্য নিয়েই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। যেহেতু সেই লক্ষ্য পূরণ হয়নি, তাই এখন দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না। এটাই পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে তার শেষ ম্যাচ বলেও নিশ্চিত করেন তিনি। বিদায়ের ঘোষণায় আবেগাপ্লুত মার্টিনেজ বলেন, পর্তুগালে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য ছিল বড় সম্মানের বিষয়। এখানকার খেলোয়াড়, সমর্থক এবং ফুটবল সংস্কৃতি তাকে আপন করে নিয়েছে। তাই এই দায়িত্ব পালন করা তার জীবনের অন্যতম গর্বের অধ্যায় হয়ে থাকবে।


বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর কোচের এই সিদ্ধান্ত দেশটির ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন নতুন প্রধান কোচের অধীনে দলকে পুনর্গঠনের পরিকল্পনা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা