ঢাকা | |

ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপের সমান: রোনালদো

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এর মধ্য দিয়ে বিশ্বকাপ
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপের সমান: রোনালদো

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এর মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল দেশটির কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের এটি ছিল তার শেষ বিশ্বকাপ, ফলে শিরোপা জয়ের অপূর্ণতা নিয়েই শেষ হলো বিশ্বমঞ্চের যাত্রা। তবে বিশ্বকাপ জিততে না পারার জন্য বড় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন রোনালদো। তার মতে, পর্তুগালকে ২০১৬ সালে ইউরোপের সেরা হওয়ার যে গৌরব এনে দিতে পেরেছিলেন, সেটিই তার কাছে বিশ্বকাপ জয়ের সমান মর্যাদার।


ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, পর্তুগালের জার্সিতে তার সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালের ইউরো শিরোপা। সেই ট্রফির মূল্য তার কাছে বিশ্বকাপের চেয়ে কোনো অংশে কম নয়। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, তিনি সবসময় দেশের জন্য শতভাগ উজাড় করে খেলেছেন। তার আন্তর্জাতিক অভিষেকের আগে পর্তুগালের কোনো বড় শিরোপা ছিল না। কিন্তু তার সময়ে দলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুটি নেশনস লিগসহ মোট তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে, যা তার কাছে গর্বের বিষয়।


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন কি না, সেই প্রশ্নে এখনই স্পষ্ট কোনো সিদ্ধান্ত দেননি রোনালদো। তিনি বলেন, আবেগের বশে কখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন না। জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে সময়ই শেষ সিদ্ধান্ত নির্ধারণ করবে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও পর্তুগালের ফুটবল ইতিহাসে অন্যতম সফল এবং প্রভাবশালী ফুটবলার হিসেবেই নিজের নাম অমর করে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা