ঢাকা | |

দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময়
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, দুপুর ৩:১৭ সময়
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তাদের প্রশিক্ষণ, যুদ্ধ প্রস্তুতি এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন একটি প্রশিক্ষণ এলাকায় পৌঁছে প্রধানমন্ত্রী বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে চলমান মহড়া, কৌশলগত প্রস্তুতি এবং প্রশিক্ষণের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।


মহড়ার বিভিন্ন ধাপে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের পরিচালিত অভিযান, যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, সমরকৌশল প্রয়োগ এবং বিভিন্ন অস্ত্র ব্যবহারের বাস্তবধর্মী অনুশীলন প্রত্যক্ষ করেন। তিনি সেনা বাঙ্কারে গিয়ে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কৌশলগত বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহিত করেন। পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সদস্যদের আন্তরিকতা ও পেশাদার মনোভাবের প্রশংসা করেন।


পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, নিয়মিত ও বাস্তবমুখী প্রশিক্ষণই একটি বাহিনীর সক্ষমতা বাড়ায়। সেনানিবাসে ফিরে পূর্ণ উদ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা