ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান উত্তরায় চীনা নাগরিকদের মাসের পর মাস লাইভ ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা ইরানের নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে পুতিনের বৈঠক কুবি শিক্ষার্থীদের তল্লাশি, পুলিশ পরিচয় দেওয়া তিনজনকে ক্যাম্পাসে নিয়ে গেলেন শিক্ষার্থীরা তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ ৮ নভেম্বর রাত থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মদিনার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ধ্বংসের দাবি সৌদি জোটের মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার

ইরানের ওপর মার্কিন হামলার পর বাহরাইনে বাজলো জরুরি সাইরেন

ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিবেশী দেশ
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১১ সময়
ইরানের ওপর মার্কিন হামলার পর বাহরাইনে বাজলো জরুরি সাইরেন

ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিবেশী দেশ বাহরাইনজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে ইরানের সামরিক ও কৌশলগত বিভিন্ন স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার পরপরই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানায়। একই সঙ্গে প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।


এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের দাবি, ওয়াশিংটন আঞ্চলিক যুদ্ধবিরতির সমঝোতা বারবার লঙ্ঘন করছে এবং এর দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক অভিযান আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই অভিযান তাৎক্ষণিকভাবে শেষ হওয়ার সম্ভাবনা নেই।


অন্যদিকে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কৌশলগত কয়েকটি দ্বীপে নতুন করে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে পারস্য উপসাগরসংলগ্ন গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংকটের মধ্যে বাহরাইন সরকার জানিয়েছে, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নতুন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে নাগরিকদের দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল