ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

‘দাদাগিরির দিন শেষ’, যুক্তরাষ্ট্রকে ইরান

যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৩ সময়
‘দাদাগিরির দিন শেষ’, যুক্তরাষ্ট্রকে ইরান

যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে কঠোর বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ। একই সঙ্গে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ওয়াশিংটনের কড়া সমালোচনাও করেছেন তিনি। বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ বলেন, ‘জোরজবরদস্তি ও দাদাগিরির রাজনীতি এখন অতীত। অন্যায় চাপ প্রয়োগ করে ইরানকে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না।’


তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একের পর এক আন্তর্জাতিক অঙ্গীকার ও পারস্পরিক সমঝোতার শর্ত ভঙ্গ করছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইরানের এই শীর্ষ আলোচকের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন হরমুজ প্রণালী-সংক্রান্ত সমঝোতা উপেক্ষা করেছে, নতুন সামরিক হামলার হুমকি দিয়েছে, ইরানের তেল খাতে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করেছে। এছাড়া লেবাননে চলমান সংঘাতেও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন তিনি।


ঘালিবাফ বলেন, এসব পদক্ষেপ শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের জন্যই নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে জানান, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান তার অবস্থান থেকে একচুলও সরে আসবে না। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন এই কড়া অবস্থান এমন এক সময়ে এলো, যখন দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা