ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:১৪ সময়
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (৮ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে সারাদেশের জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা