ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিপাকে নরওয়ের একাধিক ফুটবলার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নরওয়ে শিবিরে দেখা দিয়েছে অসুস্থতার প্রভাব। দলের একাধিক ফুটবলার ফ্লু-সদৃশ
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বিপাকে নরওয়ের একাধিক ফুটবলার

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নরওয়ে শিবিরে দেখা দিয়েছে অসুস্থতার প্রভাব। দলের একাধিক ফুটবলার ফ্লু-সদৃশ উপসর্গে ভুগছেন। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন দলের প্রধান কোচ। কোচ স্টালে সোলবাক্সেন জানিয়েছেন, কয়েকজন খেলোয়াড় পুরোপুরি সুস্থ না থাকলেও ম্যাচের আগেই তাদের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তিনি। তার ভাষ্য, বিষয়টি উদ্বেগজনক পর্যায়ে নয় এবং দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


নরওয়ের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার এবং এক ডিফেন্ডার। অসুস্থতার কারণে তারা আগের ম্যাচেও মাঠে নামতে পারেননি। তবুও দলের চিকিৎসক ও কোচিং স্টাফ দ্রুত তাদের সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে কোচ বলেন, দীর্ঘ বিমান ভ্রমণ, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং বড় দলের সঙ্গে একসঙ্গে অবস্থান করার কারণে এমন হালকা অসুস্থতা দেখা দিতেই পারে। এটি গুরুতর কিছু নয়, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।


এদিকে এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় রয়েছে নরওয়ে। টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ঘটিয়ে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। ব্রাজিলের বিপক্ষে জয়ে দলের তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করেছেন। তার দুর্দান্ত ফর্মে ভর করেই এখন ইংল্যান্ডকে হারিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে নরওয়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা