ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন ইউটিউবে মাদ্রাসার প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শারীরিকভাবে শক্তিশালী সুইজারল্যান্ডকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জামায়াত আমির দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতেও জুলাই অভ্যুত্থান হয়েছে: মুফতি ফয়জুল করীম ভারতের সুপ্রিম কোর্টে বিচারককে গালিগালাজ ও নথিপত্র ছুড়ে ফেললেন আবেদনকারী এশিয়ার বিভিন্ন দেশে প্রকৃতির রুদ্ররূপ: বন্যা-ভূমিধস-টাইফুনে বিপর্যস্ত জনজীবন যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের সহায়তায় জরুরি সাড়া প্রদানকারী একটি বিশেষ টিম গঠন
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ৩:২৪ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৬, দুপুর ৩:২৪ সময়
বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ এবং দুর্গত মানুষের সহায়তায় জরুরি সাড়া প্রদানকারী একটি বিশেষ টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি।

  • শুক্রবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে এই টিম কাজ করবে। পাশাপাশি উদ্ধার কার্যক্রমের সমন্বয়, খাদ্যসামগ্রী বিতরণ এবং জরুরি সহায়তা আরও কার্যকরভাবে পরিচালনার দায়িত্বও পালন করবে দলটির এই উদ্যোগ।

  • বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাদুর্গত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধার কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে টিমটি গঠন করা হয়েছে। স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী তারা তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার চেষ্টা করবে। এনসিপি আরও জানায়, জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষ যেন দ্রুত সহায়তা পান, সে লক্ষ্যে টিমের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান