ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড, কম্পন দিল্লিতেও শেষ বাঁশির পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত মেসি ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তান পেতেছে মাছ ধরার জাল ৪০ বছর পর মঞ্চে ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

মুখোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি নোসকোভা

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের তরুণ টেনিস তারকা লিন্ডা নোসকোভা। অল-চেক ফাইনালে স্বদেশি
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৬, দুপুর ১০:২৭ সময়
মুখোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি নোসকোভা

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের তরুণ টেনিস তারকা লিন্ডা নোসকোভা। অল-চেক ফাইনালে স্বদেশি প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা মুখোভাকে ৬-২, ৫-৭, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের আনন্দে ভাসেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন নোসকোভা। প্রথম সেট ৬-২ গেমে জয়ের পর দ্বিতীয় সেটেও ৫-২ ব্যবধানে এগিয়ে গিয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে যান তিনি।


তবে অভিজ্ঞ মুখোভা সহজে হার মানেননি। দুর্দান্ত প্রত্যাবর্তন করে একের পর এক ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দ্বিতীয় সেট ৭-৫ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। এতে ফাইনালের উত্তেজনা চরমে পৌঁছে যায়। নির্ধারণী তৃতীয় সেটে অবশ্য নিজের স্নায়ুর দৃঢ়তা ধরে রাখেন নোসকোভা। গুরুত্বপূর্ণ মুহূর্তে দারুণ টেনিস খেলে ৬-৩ গেমে সেট জিতে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা নিজের করে নেন তিনি।


এই জয়ের মাধ্যমে গত চার বছরের মধ্যে তৃতীয় চেক নারী খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ট্রফি জয়ের কীর্তি গড়লেন লিন্ডা নোসকোভা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!