ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার ফ্রান্স দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই’ মন্তব্য করে তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিদ্যালয়ের গাছের ডাল কাটার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী টিকিট বিক্রির নামে প্রতারণা, ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে সিআইডির মামলা ৪৮ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে থানচিতে ৪ পর্যটক উদ্ধার বাংলাদেশের বন্যা-পাহাড় ধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বছরে শেখ হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা নাটোরে নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর

ঢাকায় আজও ভারী বৃষ্টি, সারা দেশে ঝড়ের আশঙ্কা

দেশজুড়ে কয়েক দিন ধরে চলমান টানা বর্ষণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৬, সকাল ৯:৩৮ সময়
ঢাকায় আজও ভারী বৃষ্টি, সারা দেশে ঝড়ের আশঙ্কা

দেশজুড়ে কয়েক দিন ধরে চলমান টানা বর্ষণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার পরও পরবর্তী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অতিভারী বর্ষণের কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে দুর্ভোগ সৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


টানা বর্ষণের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক জনজীবন ও যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’

সৌদি আরবে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’