ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন! তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা নওগাঁয় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪

দেশজুড়ে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। একই সঙ্গে
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৩৯ সময়
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪

দেশজুড়ে টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভয়াবহ বন্যা পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। একই সঙ্গে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। দুর্যোগের কারণে বহু এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতটি জেলা হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলায় মোট ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ বন্যা ও পাহাড়ি ঢলের প্রভাবে দুর্ভোগে পড়েছেন।


মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৩১ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন প্রাণ হারিয়েছেন। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড

ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড