ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন! তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা নওগাঁয় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট

রাজশাহীতে মোটর শ্রমিক সংগঠনের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, সকাল ৯:৪০ সময়
শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে রাজশাহীর অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট

রাজশাহীতে মোটর শ্রমিক সংগঠনের নতুন কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার বিভিন্ন লোকাল রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর আগে একই বিরোধকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচলও কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল। পরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনার মাধ্যমে রাতের দিকে দূরপাল্লার বাস চলাচল আবার স্বাভাবিক হয়।


তবে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় মঙ্গলবার ভোর থেকে শ্রমিকদের একটি অংশ কর্মবিরতি পালন শুরু করে। এর প্রভাব পড়ে পুরো জেলার অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায়। ফলে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি কাজে বের হওয়া হাজারো যাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।


যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে, তবুও লোকাল বাস বন্ধ থাকায় জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে রাজশাহী শহরের যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমাধানের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড

ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড