ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ২

সাতক্ষীরার পাটকেলঘাটায় সীমানা পিলারসহ দু-জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:৫৩ সময়
সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ২ ছবি : সংগৃহীত
সাতক্ষীরার পাটকেলঘাটায় সীমানা পিলারসহ দু-জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের নিমতলা প্রাইমারী স্কুলের পাশের একটি বাড়ি থেকে সীমানা পিলারটি উদ্ধার করা হয়।

এঘটনায় আটককৃতরা হলেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মন্ডলের ছেলে দেবব্রত মন্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার, উপ-পরিদর্শক লিটন, উপ-পরিদর্শক আলমসহ সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে একটি সীমানা পিলারসহ আসামীদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৫।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শ কৃষ্ণপদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিক ভাবে আসামীরা সীমানা পিলারটি ১ কোটি টাকা দিয়ে ক্রয় করেছে এবং ৫ কোটি টাকায় বিক্রয়ের চেষ্টা করে বলে স্বীকার করছে। আসামীদের জেল-হাজতে প্রেরণ করা হবে তিনি জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু