ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার ২০ বছরের অলিখিত নিষেধাজ্ঞার পর কলকাতার আমন্ত্রণেই প্রত্যাবর্তন তসলিমা নাসরিনের আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি আদমজী ইপিজেডের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট দুপুরের মধ্যে ঢাকাসহ পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা মোসাদের সহায়তায় ক্ষমতায় ফেরার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল শুরু

প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। জেলা মোটর
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪৫ সময়
২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল শুরু

প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে সৃষ্ট বিরোধের জেরে সোমবার রাত থেকে বন্ধ থাকা পরিবহন সেবা মঙ্গলবার রাতে পুনরায় চালু হয়। প্রশাসনের উদ্যোগে শ্রমিকদের দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠকের পর সমঝোতায় পৌঁছানো গেলে রাত সাড়ে ৯টার দিকে সব রুটে বাস চলাচল শুরু হয়। এতে দীর্ঘ সময়ের দুর্ভোগের অবসান ঘটে এবং স্বস্তি ফিরে আসে যাত্রীদের মধ্যে।


সমঝোতা অনুযায়ী, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এতে শ্রমিকদের দুই পক্ষ থেকে তিনজন করে মোট ছয়জন এবং প্রশাসনের তিনজন প্রতিনিধি থাকবেন। পাশাপাশি শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনী কমিটিতে নজরুল ইসলাম (হেলাল)-কে রাখা হবে না।


বাস চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সারাদিন চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দূরপাল্লার বাস না চলায় অনেককে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হয়েছে, আবার অনেকে নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হন। জানা গেছে, শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা নিয়ে মতবিরোধ থেকেই এই অচলাবস্থার সৃষ্টি হয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে পরিবহন সংকটের অবসান ঘটে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম