জামালপুরে
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত,বহিষ্কৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে
জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে, সাংবাদিক রব্বানী হত্যার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন
তিনি।
শুক্রবার
(২৩ জুন) বিকালে পাঁচ
দিনের রিমান্ড শেষে তাকে জামালপুর
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে উপস্থাপন করা হয়। সেখানে
দণ্ডবিধি ১৬৪ ধারা অনুযায়ী
তার জবানবন্দি রেকর্ড করা হয়।
বাদিপক্ষের
আইনজীবী ইউসুফ আলী এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার
দুপুর ১টা ৪৫ মিনিটে
তাকে আদালতে হাজির করে পুলিশ। বিকালে
ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড
করেন। এসময় বাবু সাংবাদিক
গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা
স্বীকার করেন।
জবানবন্দি
শেষে তার জামিন আবেদন
না মঞ্জুর করে তাকে জেলহাজতে
পাঠানো হয়েছে বলেও জানান আইনজীবী
ইউসুফ আলী্
উল্লেখ্য,
১৪ জুন রাতে পেশাগত
দায়িত্ব পালন শেষে বাড়ি
ফেরার পথে বাংলানিউজডটকম এর
জেলা প্রতিনিধি এবং একাত্তর টেলিভিশনের
বকশীগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করা
হয়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে
ও পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে
যায় হামলাকারীরা। পর দিন সকালে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার
মৃত্যু হয়। এ ঘটনায়
নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে
মামলা করেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন