ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’ আর্জেন্টিনার কাছে হেরে তোপের মুখে ইংল্যান্ড কোচ জুলাইয়ের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার অমাবস্যার প্রভাবে বরিশালে বিপৎসীমার ওপরে ৮ নদ-নদীর পানি গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের সূরা ইয়াসীনের ফজিলত, গুরুত্ব, শিক্ষা ও তিলাওয়াতের আদব জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়

জুলাইয়ের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার

চলতি জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
জুলাইয়ের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার

চলতি জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমান বিনিময় হার অনুসারে এর পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে কমেছে।


তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় প্রায় ৬২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কম রেমিট্যান্স এসেছে, যা বৈদেশিক মুদ্রা প্রবাহের ক্ষেত্রে একটি বড় ব্যবধান তৈরি করেছে। অন্যদিকে, শুধু ১৪ জুলাই একদিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধীরগতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই প্রবাসী আয় বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

বৃষ্টি পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত