ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’ ; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাঙ্গামাটিতে ট্রাকসহ ভেঙে পড়লো সেতুর পাটাতন, যান চলাচল বন্ধ কারও প্রতি নমনীয় হওয়া যাবে না, রেফারির উদ্দেশ্যে কঠোর বার্তা স্পেন কোচের ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে চায় চীন: রাষ্ট্রদূত চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি ‘যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন’ পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলন, কী জানানো হবে

কারও প্রতি নমনীয় হওয়া যাবে না, রেফারির উদ্দেশ্যে কঠোর বার্তা স্পেন কোচের

বিশ্বকাপের মহারণের আগে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শেষ করেছে স্পেন। তবে ম্যাচ শুরুর আগেই রেফারিং নিয়ে স্পষ্ট
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৫০ সময়
কারও প্রতি নমনীয় হওয়া যাবে না, রেফারির উদ্দেশ্যে কঠোর বার্তা স্পেন কোচের

বিশ্বকাপের মহারণের আগে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি শেষ করেছে স্পেন। তবে ম্যাচ শুরুর আগেই রেফারিং নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো দলের প্রতিই অতিরিক্ত নমনীয়তা দেখানো উচিত নয় এবং নিয়ম প্রয়োগে রেফারিকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে।


স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, বিশ্বকাপের ফাইনাল এমন একটি মঞ্চ, যেখানে ফুটবলের নিয়ম কঠোরভাবেই প্রয়োগ করতে হবে। কোনো খেলোয়াড় বা দলের জন্য আলাদা সুবিধা দেওয়ার সুযোগ নেই। তার মতে, খেলার ন্যায্যতা বজায় রাখতে রেফারিকে প্রতিটি সিদ্ধান্তে সতর্ক থাকতে হবে। তবে রেফারিদের দক্ষতার প্রতিও আস্থা প্রকাশ করেন স্পেন কোচ। তিনি বলেন, ম্যাচ পরিচালনাকারীরা অভিজ্ঞ এবং তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। একই সঙ্গে স্পেনকেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলতে হবে বলে মন্তব্য করেন তিনি।


আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় রয়েছে। তবে মাঠে বন্ধুত্ব নয়, নিজেদের ফুটবল দর্শনই সবচেয়ে বড় বিষয়। তিনি বলেন, প্রতিপক্ষ নিজেদের মতো খেলবে, কিন্তু স্পেন নিজেদের স্বাভাবিক ছন্দ এবং কৌশল থেকেই একচুলও সরে আসবে না। কারণ নিজস্ব খেলার ধারা থেকে বিচ্যুত হলে দলের জন্য সেটি ক্ষতির কারণ হতে পারে।


ফাইনালে ওঠাকেই বড় অর্জন উল্লেখ করে স্পেন কোচ বলেন, শিরোপার লড়াইয়ে থাকা যেকোনো দলের জন্য গর্বের বিষয়। তার বিশ্বাস, ফাইনালে পৌঁছানো মানেই সাফল্যের দরজা খুলে যাওয়া। এখন লক্ষ্য থাকবে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে শিরোপা জয় করা। আর্জেন্টিনাকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ের অন্যতম সেরা দল হলো আর্জেন্টিনা। তাই তাদের বিপক্ষে জিততে হলে স্পেনকে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে এবং প্রতিপক্ষের শক্তিকে যতটা সম্ভব সীমিত রাখতে হবে।


ফাইনালকে দারুণ এক ফুটবল উৎসব আখ্যা দিয়ে দে লা ফুয়েন্তে বলেন, বিশ্বের দুই সেরা দলের এই লড়াই দর্শকদের জন্য অসাধারণ উপভোগ্য হবে। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল খেলতে চাইবে। তাই ম্যাচের প্রতিটি মুহূর্তে রেফারিরও সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে বিভিন্ন মহলে হওয়া সমালোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে স্পেন কোচ বলেন, টানা দুইবার মহাদেশীয় শিরোপা জয়ী এবং বিশ্বকাপের ফাইনালে ওঠা একটি দলের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি বিশ্বাস করেন, ফাইনালে দুই দলই নিজেদের ফুটবলীয় সামর্থ্য দিয়েই শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা