ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশজুড়ে খেলাধুলার অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৬, সকাল ৯:৪৬ সময়
সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশজুড়ে খেলাধুলার অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় সুইমিংপুল নির্মাণ ও বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোর আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। এর মধ্যে একটি নারায়ণগঞ্জে প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে দেশের ৬৪টি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে শুধু বিনোদন নয়, একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সব ধরনের খেলাধুলার উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সুস্থ ও দক্ষ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করতে জাতীয় শিক্ষাক্রমেও বড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। নতুন করে প্রায় ২০টি ক্রীড়া প্রতিযোগিতা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার মূল্যায়নের একটি বড় অংশ মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবক—উভয়েই খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবেন বলে মনে করছে সরকার।


প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিভিন্ন জেলার প্রশাসনও এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। সাঁতার শিক্ষার প্রসারেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব জেলায় সুইমিংপুল রয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় অন্তত একটি করে আধুনিক সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


এছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্টেডিয়ামগুলোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম আধুনিকায়নের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা