ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকেরা প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না থার্ড টার্মিনাল ইরানকে ভয় দেখানোর সুযোগ নেই: আরাগচি এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা: সাবেক অধিনায়ক নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় রাজপথে অনুপস্থিত থাকা একটি গোষ্ঠীকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময়
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় রাজপথে অনুপস্থিত থাকা একটি গোষ্ঠীকে ইঙ্গিত করে কড়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্দোলনের কঠিন সময়ে যাদের দেখা যায়নি, তারাই ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য অটুট রেখে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


শরিক নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সবাইকে একসঙ্গে থাকতে হবে। জনগণের দেওয়া দায়িত্ব সফলভাবে পালন করতে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তা যেন কখনো বিভেদের কারণ না হয়। বক্তব্যে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের সময় যাদের রাজপথে খুঁজে পাওয়া যায়নি, তারাই এখন আন্দোলনের কৃতিত্ব দাবি করার চেষ্টা করছে। নাম উল্লেখ না করলেও তিনি বলেন, ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই মানুষ বুঝে যাবে তিনি কাদের কথা বলছেন। দেশের মানুষের আস্থা ধরে রাখতে এসব গোপন রাজনৈতিক শক্তির বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।


রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এই রূপরেখা কোনো একক দলের নয়; বরং যুগপৎ আন্দোলনের শরিকদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। জনগণও এই সংস্কার কর্মসূচির পক্ষেই সমর্থন দিয়েছে বলে দাবি করেন তিনি। তাই এর বাস্তবায়নেও সব সমমনা রাজনৈতিক শক্তিকে একযোগে কাজ করতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাত সংকটাপন্ন অবস্থায় ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সরকার মানুষের দুর্ভোগ কমাতে কাজ করে যাচ্ছে। শতভাগ সফল না হলেও সাধারণ মানুষ ইতোমধ্যে কিছুটা স্বস্তি পেয়েছে বলেও তিনি দাবি করেন।


অনুষ্ঠানের শুরুতে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে সবাই একসঙ্গে নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন এবং পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?