ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপে শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকেরা প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, ‘মুক্তিতে বাধা নেই’ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকে রাজকীয় সংবর্ধনা, চ্যাম্পিয়ন প্যারেডে জনস্রোত বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না থার্ড টার্মিনাল ইরানকে ভয় দেখানোর সুযোগ নেই: আরাগচি এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা: সাবেক অধিনায়ক নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির

জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীকী মুখ হিসেবে পরিচিত মো. নাসির খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্দোলনের সময় টিনের
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৬, সকাল ৯:৪৯ সময়
প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির

জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীকী মুখ হিসেবে পরিচিত মো. নাসির খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্দোলনের সময় টিনের তৈরি একটি সাধারণ ঢাল হাতে পুলিশের অস্ত্রের সামনে দাঁড়িয়ে সাহসিকতার পরিচয় দেওয়া নাসিরকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে তার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা শোনেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১০ মিনিটের এই সৌজন্য সাক্ষাতে আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বিশেষভাবে স্মরণ করেন রাজধানীর কারওয়ান বাজারে নাসির খানের সেই সাহসী অবস্থানের কথা, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক হিসেবে পরিচিতি পায়।


সাক্ষাৎ শেষে নাসির খান জানান, প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন আন্দোলনের সময় তার হাতে থাকা টিনের ঢাল, লোহার পাইপ ও লাঠির কথা। জবাবে তিনি বলেন, সেই স্মৃতিগুলো তিনি আন্দোলনের মাঠেই রেখে এসেছেন। আলাপকালে প্রধানমন্ত্রী আরও জানতে চান, তিনি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে কোনো পরিচয়পত্র নিয়েছেন কি না। নাসির জানান, ব্যক্তিগত স্বীকৃতি বা কোনো সুবিধার আশায় তিনি আন্দোলনে অংশ নেননি। তাই এমন কোনো পরিচয়পত্রও করেননি।


নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন নাসির খান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং ভালো-মন্দের সমালোচনা করার পরিবেশ থাকবে। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, অল্প সময়েই ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে এবং দেশ গঠনে সরকারকে সময় দেওয়া প্রয়োজন।


সাক্ষাতের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের উদ্দেশে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের অস্ত্রের মুখে টিনের ঢাল হাতে দাঁড়িয়ে থাকা মো. নাসির খানের একটি ছবি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে সেটি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীকী ছবিতে পরিণত হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?