ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ এবং আর্থিকভাবে কার্যকর করতে ধাপে ধাপে এই খাত বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তরের
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, বিকাল ৬:৫ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৬, বিকাল ৬:৫ সময়
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক, স্বচ্ছ এবং আর্থিকভাবে কার্যকর করতে ধাপে ধাপে এই খাত বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তাদের বিদ্যুৎ বিতরণ কোম্পানি পরিচালনার জন্য বিনিয়োগ ও পরিচালন প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার ঢাকায় অনুষ্ঠিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক এক সম্মেলনে তিনি জানান, সরকার বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি সরবরাহের দায়িত্ব পালন করবে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হলে সেবার মান আরও উন্নত হবে। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও নীতিগত সম্মতি পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।


মন্ত্রী বলেন, প্রতিবেশী ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লির মতো বড় শহরে বেসরকারি প্রতিষ্ঠান সফলভাবে বিদ্যুৎ বিতরণ করছে। বাংলাদেশের উদ্যোক্তারাও একইভাবে দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার মতে, বিদ্যুৎ বিতরণে বেসরকারি অংশগ্রহণ বাড়লে গ্রাহকদের কাছ থেকে বিল আদায়ের হার বৃদ্ধি পাবে, সেবার গুণগত মান উন্নত হবে এবং সরকারের আর্থিক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি বলেন, সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত বিদ্যুৎ উৎপাদন ও নীতিমালা প্রণয়ন, আর গ্রাহকসেবা পরিচালনা করবে দক্ষ বেসরকারি প্রতিষ্ঠান।


জ্বালানি খাত নিয়েও সরকারের নতুন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, পেট্রোলিয়াম পণ্য আমদানিতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সরকারের ওপর চাপ কমবে বলে তিনি মনে করেন। নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ক্লাস্টারভিত্তিক রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থায় বেসরকারি বিনিয়োগকারীরা সৌর প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন এবং নেট-মিটারিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ব্যয় আদায় করবেন।


তিনি আরও জানান, যেসব ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে, সেসব ভবনের মালিকদের পৌরকর বা মিউনিসিপ্যাল করের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। অন্যদিকে, যারা এ উদ্যোগে অংশ নেবেন না, তাদের ওপর অতিরিক্ত কর আরোপের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। মন্ত্রী জানান, বড় আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জমি ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। আগামী আগস্ট বা সেপ্টেম্বর মাসে এসব প্রকল্পের দরপত্র আহ্বান করা হতে পারে। পাশাপাশি এ খাতে চীনের বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?