ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই’ আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি ব্রাজিলিয়ানকে দলে নিয়ে তদন্তের মুখে মেসির ক্লাব ইন্টার মায়ামি ইরানে শক্তিশালী বি-১ বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ এক এআই মডেলের হ্যাকিংয়ের শিকার অন্য মডেল

জাপানের অনন্য আবিষ্কার মানুষ ঠান্ডা করার ফ্রিজ

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা মানুষের জন্য অভিনব এক প্রযুক্তি নিয়ে এসেছে জাপান। এবার খাবার নয়, বরং মানুষকেই ঠান্ডা
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
জাপানের অনন্য আবিষ্কার মানুষ ঠান্ডা করার ফ্রিজ

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা মানুষের জন্য অভিনব এক প্রযুক্তি নিয়ে এসেছে জাপান। এবার খাবার নয়, বরং মানুষকেই ঠান্ডা করতে তৈরি করা হয়েছে বিশেষ ধরনের একটি শীতলীকরণ বুথ। অল্প সময়ের মধ্যেই শরীরের তাপমাত্রা কমিয়ে স্বস্তি দিতে সক্ষম হওয়ায় এটি ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জাপানের একটি শীতলীকরণ প্রযুক্তি প্রতিষ্ঠান এই বিশেষ বুথটি তৈরি করেছে, যাকে অনেকে ‘মানুষের ফ্রিজ’ নামেও অভিহিত করছেন। মূলত তীব্র গরমে দীর্ঘ সময় বাইরে কাজ করা মানুষকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই এটি তৈরি করা হয়েছে।


বুথটির ভেতরের তাপমাত্রা সবসময় প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ভেতরে বসার পর মাথা, ঘাড়, কাঁধ ও পিঠের দিকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এর ফলে শরীরের অতিরিক্ত তাপ দ্রুত কমে আসে এবং অল্প সময়েই স্বস্তি অনুভব করা যায়। উদ্ভাবকদের দাবি, তীব্র রোদে থাকার পর মাত্র পাঁচ মিনিট এই বুথে অবস্থান করলে শরীরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসে। আর প্রায় ১০ মিনিট থাকলে হিটস্ট্রোক বা অতিরিক্ত গরমজনিত শারীরিক ঝুঁকি অনেকটাই হ্রাস পেতে পারে।


বিশেষ করে কারখানার শ্রমিক, নির্মাণশ্রমিক, মাঠপর্যায়ের কর্মী এবং সারাদিন রোদে কাজ করা মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। এ প্রযুক্তির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এটি সাধারণ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ ব্যবহার করে। এছাড়া নিরাপত্তার জন্য ২০ মিনিট পর এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে জাপানের বিভিন্ন সরকারি ও জনসমাগমস্থলে পরীক্ষামূলকভাবে এই শীতলীকরণ বুথ স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বিনা মূল্যে এটি ব্যবহার করতে পারছেন। একেকটি বুথের মূল্য বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকারও বেশি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?

জটিলতায় পড়তে পারেন যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা?